• শিরোনাম

    রিয়ালিটি শো নিয়ে আত্মহত্যার ঘটনা শুধুমাত্র জাপানের মধ্যেই সীমিত নয়

    | ২৮ মে ২০২০ | ২:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 280 বার

    রিয়ালিটি শো নিয়ে আত্মহত্যার ঘটনা শুধুমাত্র জাপানের মধ্যেই সীমিত নয়

    জাপানের এক রিয়ালিটি শোর এক তারকার দৃশ্যতঃ আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে সাইবার বুলিং হিসাবে পরিচিত সামাজিক মাধ্যমে কাউকে হেনস্থা করার মত সমস্যা মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

    অনুরূপ বিতর্ক চলছে ব্রিটেনেও যেখানে বলা হয়ে থাকে যে রিয়ালিটি শোর প্রতিযোগীদের সামাজিক মাধ্যমে অবিরত নিগ্রহের শিকার হতে হয়।

    লাভ আইল্যান্ড নামের টেলিভিশনে সম্প্রচারিত একটি শোর দুইজন প্রতিযোগীকে আত্মহত্যা করতে দেখা যায়। ২০১৮ সালের জুন মাসে ৩২ বছর বয়সী এক নারী এবং গত বছর মার্চ মাসে ২৬ বছর বয়সী এক পুরুষ আত্মহত্যা করেন।

    অনুষ্ঠানটি সম্প্রচার করেছিল আইটিভি নামের বাণিজ্যিক এক সম্প্রচার কেন্দ্র এবং তারা ঘোষণা দিয়েছে যে পাল্টা পদক্ষেপ হিসাবে শোতে অংশগ্রহণকারীদের জন্য অধিক মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

    শোতে অংশ গ্রহণ করার সম্ভাব্য প্রভাব নিয়ে আরো বেশি বিস্তারিত ভাবে সম্ভাবনাময় অংশগ্রহণকারীদের অবহিত করার মত পদক্ষেপ সহ সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তার কিভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে কোম্পানিটি।

    তবে এই সমস্যা সমাজে থেকেই যাচ্ছে। ব্রিটেনের অপর এক রিয়ালিটি শোর এক অংশগ্রহণকারী চলতি মাসে বিশেষ এক ধরনের প্রচার শুরু করেছেন। তিনি চান যে সংসদ যেন নতুন এক আইন প্রণয়ন করে যার আওতায় ইন্টারনেটে মিথ্যা অপবাদ দিয়ে কারোর বিরুদ্ধে কোন মন্তব্য করা যাবে না।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক