| ২৮ মে ২০২০ | ৩:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 280 বার
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা, করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ এবং প্রতিষেধক টিকা যাতে সকলের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে একটি কাঠামো নিয়ে আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন।
ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনের সাথে মঙ্গলবার আবে টেলিফোনের মাধ্যমে এক বৈঠকে মিলিত হন।
মহামারী মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতি সাহায্যের হাত এগিয়ে দেয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে তারা সম্মত হন।
ওষুধ এবং প্রতিষেধক টিকা প্রস্তুত করার সময় পেটেন্টের বিষয়টি কিভাবে সামাল দেয়া হবে তা ব্যবস্থাপনায় আর্ন্তজাতিক এক কাঠামোর প্রস্তাব দেন আবে। নেতারাও এই বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্নিশ্চিত করেছেন।
অর্থনৈতিক বিষয়ে আবে বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার থেকেও বিশ্ব অর্থনীতিকে এখন অধিক সংকটময় অবস্থার মুখে পড়তে হচ্ছে তবে সামাজিক পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ বলেও তিনি উল্লেখ করেন।
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরো বেশি মজবুত করে তোলা এবং নিরাপদে ও নিশ্চিন্তে আন্তঃসীমান্ত উপাত্ত বিনিময় সহজ করে তুলতে আর্ন্তজাতিক আলোচনা এগিয়ে নেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন নেতারা।
রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিক্রিয়া স্বাধীন, নিরপেক্ষ ও সমন্বিত ভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন আবে। অনূরূপ দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন মিশেল।
নেতারা নিশ্চিত করেন যে মহামারী মোকাবেলায় কার্যকর বৈশ্বিক প্রতিক্রিয়ার জন্য প্রকৃত ঘটনার উপর ভিত্তি করা তথ্য সকলের কাছে পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ। আইনি নিয়মের মত দেশগুলো ভাগাভাগি করে নেয়া নীতিমালার সাথে সংগতি রেখে ভুল তথ্যের বিস্তার বন্ধ করতে তারা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||