• শিরোনাম

    চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাতে টোকিও’র আকাশে ফ্লাইপাস্ট

    | ২৯ মে ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 440 বার

    চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাতে টোকিও’র আকাশে ফ্লাইপাস্ট

    জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর অ্যাক্রোব্যাটিক টিম করোনাভাইরাস মোকাবেলায় সংগ্রামরত চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাতে টোকিও’র আকাশে ফ্লাইপাস্ট করেছে।

    শুক্রবার মধ্য টোকিও’র আকাশে ব্লু ইমপালস্‌ টিমের ছয়টি বিমান এদের গতিপথে সাদা ধোঁয়ার রেখা সৃষ্টি ক’রে ভূমি থেকে প্রায় ১ হাজার মিটার উঁচু দিয়ে উড়ে যায়।

    করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা করা হচ্ছে যেসব হাসপাতালে, সেগুলোর ওপর দিয়ে উড়ে যায় এই বিমান বহর। সেসময় বহু লোককে বিমানগুলিকে লক্ষ্য ক’রে হাত নাড়াতে এবং স্মার্টফোনে ছবি তুলতে দেখা যায়।

    বিমান আত্মরক্ষা বাহিনী জানায়, মধ্য টোকিও’র আকাশে তাদের এই প্রদর্শনী উড়ান এবার নিয়ে কেবল তৃতীয় বারের মত অনুষ্ঠিত হোল।

    প্রথম বার অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় ২০১৪ সালে পুরনো জাতীয় স্টেডিয়াম বন্ধ হয়ে যাওয়া উপলক্ষ্যে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক