| ২৯ মে ২০২০ | ৮:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 524 বার
করোনাভাইরাস মহামারীর পরিণামে এপ্রিল মাসে জাপানে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে।
শ্রমিক ঘাটতির দরুন দেশে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম ছিল, তবে সর্বসাম্প্রতিক উপাত্তে দেখা যাচ্ছে বিভিন্ন খাতে পরিস্থিতি বেশ কঠিন হয়ে আসছে।
কর্মকর্তারা জানান, মরশুমের ভিত্তিতে সমন্বয় ক’রে নেওয়ার পর এপ্রিল মাসে বেকারত্বের হার ছিল ২.৬ শতাংশ, যা মার্চ মাসের তুলনায় ০.১ শতাংশ বেশি এবং পর পর দু’ মাসের মত বৃদ্ধি।
এপ্রিল মাসে কর্মপ্রার্থীর কাছে চাকরির অনুপাতও পর পর চতুর্থ মাসের মত হ্রাস পায়। অনুপাতটি ছিল ১.৩২, যার অর্থ প্রতি ১০০ জন কর্মপ্রার্থীর জন্য কর্মখালির সংখ্যা ছিল ১৩২টি।
অধিকাংশ খাতেই চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, যা বিশেষভাবেই প্রতীয়মান হোটেল, রেস্তোরাঁ এবং উৎপাদন শিল্পে।
গত বছরের তুলনায় এসব খাতে চাকরি কমে গিয়েছে শতকরা ৩০ ভাগেরও বেশি।
সরকারি কর্মকর্তারা বলেন, এপ্রিল মাসে জারি করা জরুরি অবস্থা’র প্রতিকূল প্রভাব পড়েছে বহু সংখ্যক খাতের ওপর।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||