| ৩১ মে ২০২০ | ১২:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 452 বার
পরীক্ষা, চিকিৎসা এবং সংক্রমণ পর্যবেক্ষণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের পরবর্তী তরঙ্গের জন্য প্রস্তুতি নিতে জাপান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিশেষজ্ঞদের একটি প্যানেল।
চলতি সপ্তাহের শুরুতে সারাদেশের উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার পর শুক্রবার পরামর্শক প্যানেল নতুন একটি প্রস্তাব দেয়।
হাসপাতাল এবং বয়স্কদের জড়ো হওয়া পরিচর্যা কেন্দ্রগুলোতে গণ-সংক্রমণের পুনরাবৃত্তি রোধে প্যানেল কিছু প্রস্তাব দেয়।
এতে বলা হয়, কর্মীদের লাউঞ্জে অতিরিক্ত ভিড়ের পাশাপাশি ব্যক্তিগত কম্পিউটারের যৌথ ব্যবহারের কারণে গুচ্ছ সংক্রমণ ঘটেছে।
প্যানেল বলছে, স্থাপনাসমূহের পরিচালনা প্রতিষ্ঠানগুলোর উচিত হবে অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি যখনই সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে জীবাণু মুক্ত করা। তারা আরও বলছে যে সন্দেহজনক সংক্রমণ ঘটলে ব্যাপকভাবে পিসিআর পরীক্ষা করানো উচিত। এছাড়া, বয়স্ক পরিচর্যা কেন্দ্রগুলোতে মেডিক্যাল মাস্ক এবং গাউনও সরবরাহ করা উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||