| ০৪ জুন ২০২০ | ১২:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 296 বার
মেট্রোপলিটন সরকার “টোকিও সতর্কতা” জারি করার পর অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত টোকিও’র একটি সুপারমার্কেট করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করার পদক্ষেপ জোরদার করে নিচ্ছে।
টোকিও’র সুমিদা ওয়ার্ডের সেই সুপারমার্কেটের কর্মচারীরা দিনের কোন সময়ে দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকে ক্রেতাদের তা জানিয়ে দেয়ার জন্য পোস্টার সেঁটে দিচ্ছেন। এছাড়া তারা সামাজিক দূরত্ব বজায় রাখা উৎসাহিত করতে মূল্য পরিশোধের কাউন্টারের কাছের মেঝেতে চিহ্ন এঁকে দিয়েছেন।
দোকান চলতি মাসে নিয়মিত ব্যবসায়িক সময়সূচীতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে কর্মকর্তারা বলছেন আপাতত তারা এক ঘণ্টা আগে বন্ধ করে দেয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সুপারমার্কেটের একজন প্রতিনিধি বলেছেন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি শঙ্কিত। তিনি জানিয়েছেন যে ক্রেতাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো তিনি অব্যাহত রাখবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||