| ০৪ জুন ২০২০ | ১২:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 335 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বিশ্ব বাণিজ্য সংস্থায় জাপানের বিরুদ্ধে অভিযোগ পুনরায় শুরু করার সওলের সিদ্ধান্ত নিয়ে তার দক্ষিণ কোরীয় প্রতিপক্ষের কাছে গভীর হতাশা ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে গত বছর জুলাই মাসে তিনটি উচ্চ প্রযুক্তি সামগ্রীর রপ্তানি নিয়ন্ত্রণ জাপানের কঠোর করাকে চ্যালেঞ্জ জানানোর প্রক্রিয়া সরকার পুনরায় শুরু করবে।
মোতেগি বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং গিউন-হোয়া’র সাথে টেলিফোনে কথা বলেন। তিনি বলেছেন দক্ষিণ কোরিয়ার একতরফা ঘোষণা সমস্যা সমাধান করে নিতে সাহায্য করবে না। উত্তরে কাং তার সরকারের ধারণার ব্যাখ্যা দেন বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রীরা একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করতে বাধ্য করা হয় বলে দাবি করা লোকজনকে ক্ষতিপূরণ দেয়ার জন্য জাপানের কয়েকটি কোম্পানিকে আদেশ দেয়া দক্ষিণ কোরিয়ার আদালতের রায় নিয়েও আলোচনা করেছেন।
মোতেগি বলেছেন মারাত্মক পরিণতি নিয়ে আসতে পারে বলে দক্ষিণ কোরিয়ার আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে জাপানি কোম্পানির সম্পদ জব্দ করা অবশ্যই এড়িয়ে যাওয়া দরকার।
অমীমাংসিত বিষয়াবলীর নিষ্পত্তি করে নিতে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখায় কাজ করে যেতে তারা সম্মত হয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||