• শিরোনাম

    অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার দক্ষ আয়োজনের উপায় বিবেচনা করছে টোকিও

    | ০৪ জুন ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 285 বার

    অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার দক্ষ আয়োজনের উপায় বিবেচনা করছে টোকিও

    টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো বলছেন করোনাভাইরাস মহামারীর কারণে আগামী বছর পর্যন্ত স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক ও প্যারালিম্পিকের দক্ষ আয়োজন ঠিক করা নিয়ে আলোচনা এখন চলছে।

    কোইকে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন যে গেমস যেন অনুষ্ঠিত হতে পারে সেজন্য টোকিও এবং জাপানের জনগণের সমর্থন ও বোধগম্যতা প্রয়োজন।

    তিনি বলেছেন সেই সমর্থন পাওয়ার জন্য কোন দিকগুলো আরও দক্ষ ও সহজ করে নেয়া দরকার তা বিবেচনা করে দেখতে মেট্রোপলিটন সরকার কেন্দ্রীয় সরকার এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির সাথে কাজ করবে।

    তিনি উল্লেখ করেন বিষয়টি নিয়ে আলোচনা করতে মেট্রোপলিটন সরকার ইতিমধ্যে কয়েকটি বৈঠক করেছে।

    ২০২০ সালের টোকিও অলিম্পিক এখন আগামী বছরের ২৩ জুলাই এবং প্যারালিম্পিক ২০২১ সালের ২৪ আগস্ট উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক