| ০৪ জুন ২০২০ | ১০:৫৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 428 বার
জাপানি চিকিৎসক এবং ত্রাণকর্মী নাকামুরা তেৎসু, আফগানিস্তানে নিহত হওয়ার পর ছয় মাস কেটে গেলেও তদন্ত কর্মকাণ্ডকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
নাকামুরা বহু বছর আফগানিস্তানে কাটান। মানবিক সহযোগিতা প্রদান এবং জল প্রকল্পে সাহায্য করার মত কাজের সাথে তিনি জড়িত ছিলেন। ২০১৯ সালের ৪ঠা ডিসেম্বর পূর্বাঞ্চলের প্রদেশ নানগারহারের জালালাবাদ শহরে গাড়ি করে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তিনি প্রাণ হারান।
আফগান গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রসমূহ এনএইচকে’কে জানিয়েছে যে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আগে যে চার ব্যক্তিকে আটক করা হয়েছিল প্রমাণের অভাবে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।
ঐ হত্যা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড যা সমাধান করা কঠিন হতে পারে বলে সূত্রসমূহ স্বীকার করে নেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||