| ০৪ জুন ২০২০ | ১০:৫৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 415 বার
জাপানের বিচার মন্ত্রণালয় মানবিক বিবেচনা প্রয়োজন হওয়া পরিস্থিতিতে বিদেশী নাগরিকদের পুনঃপ্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাপান বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পরা বন্ধ করতে ১১১টি দেশ ও ভূখণ্ডের লোকজনের পুনঃপ্রবেশ নিষিদ্ধ করেছে। জাপানের কিছু কিছু বিদেশী অধিবাসী তাদের পুনরায় জাপানে প্রবেশ করতে দেয়া হবে না আশঙ্কা করে এমনকি নিকট আত্মীয়দের অন্ত্যেষ্টির অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দেশ ত্যাগ করতেও দ্বিধা বোধ করছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু গতমাসে ঘোষণা করেছিলেন যে কিছু কিছু ঘটনার বেলায় মানবিক কারণে প্রবেশ নিষেধ শিথিল করে নেয়া সরকার বিবেচনা করে দেখবে।
বিচার মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এইসব ব্যতিক্রমের পোস্ট সংযুক্ত করেছে।
অভিবাসন সেবা এজেন্সির কর্মকর্তারা বলছেন যেসব বিদেশী অধিবাসীর আত্মীয়রা বিদেশে মারা গেছেন কিংবা সঙ্কটাপন্ন অবস্থায় আছেন অথবা অস্ত্রোপচারের পর পরবর্তী পরীক্ষার প্রয়োজন হচ্ছে, তাদেরকে জাপানে পুনঃপ্রবেশের অনুমতি দেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||