• শিরোনাম

    জাপানে পারিবারিক ব্যয়ে রেকর্ড পরিমাণ হ্রাস

    | ০৬ জুন ২০২০ | ৭:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 432 বার

    জাপানে পারিবারিক ব্যয়ে রেকর্ড পরিমাণ হ্রাস

    জাপানে পারিবারিক ব্যয় এপ্রিল মাসে রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে, কারণ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর দরুণ বিভিন্ন পরিবার বাড়িতেই বেশি সময় কাটিয়েছে।

    অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানাচ্ছে, ২ বা ততোধিক লোকের পরিবারে মোটামুটি ২ লক্ষ ৬৮ হাজার ইয়েন বা প্রায় ২ হাজার ৪৫০ মার্কিন ডলার গড়ে ব্যয় হয়।

    এই সংখ্যা গতবছরের তুলনায় প্রকৃত অর্থে ১১.১% কম। ২০০১ সালে তুলনামূলক উপাত্ত নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় পতন।

    পর্যটনে ব্যাপক ক্ষতি হয়। প্যাকেজ ট্যুরে ব্যয় ৯৭.১% কমে যায়।

    হোটেল এবং আবাসন সংক্রান্ত ব্যয় কমে যায় ৯৪.৭%।

    বাইরে খাওয়ার উপর লোকজনের ব্যয় করা অর্থের পরিমাণ কমে যায় ৬৩.৩%, অন্যদিকে পোশাক এবং জুতা সংক্রান্ত ব্যয় কমে যায় ৫৫.৪%।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক