| ০৮ জুন ২০২০ | ১:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 376 বার
জাপানের দুটি কোম্পানি জানিয়েছে যে তারা যৌথভাবে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে সুক্ষ্ম জীবাণু বিরোধী এক নতুন ধরণের কাপড় উদ্ভাবন করেছে।
বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাতা মুরাতা ম্যানুফ্যাকচারিং এবং বস্ত্র প্রস্তুতকারক কোম্পানি তেইজিন ফ্রন্টিয়ারের দুই প্রেসিডেন্ট বৃহস্পতিবার ওসাকায় এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন।
তারা বলেন, পরিধানকারী ব্যক্তি নড়াচড়া করলে, তন্তুর সম্প্রসারণ ও সংকোচনের মাধ্যমে এই কাপড় থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়।
এই বিদ্যুৎ কোনোও রাসায়নিক বা জৈব পদার্থ প্রয়োগ ছাড়াই জীবাণু কমিয়ে ফেলতে সাহায্য করে। কোম্পানি দুটি বলছে, এর ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে কম।
কোম্পানি দুটি, খেলার পোশাক, মোজা এবং মুখের মাস্ক সহ নানা রকম জিনিস এই কাপড় দিয়ে বানিয়ে আগামী বছর মার্চ মাসের মধ্যে বিক্রি শুরু করার কথা ভাবছে।
তারা জানায়, এই কাপড় ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর, এবং করোনাভাইরাসের ক্ষেত্রেও ফলপ্রসূ হবে কিনা, তা এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।
মুরাতা ম্যানুফ্যাকচারিং’এর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট মুরাতা ৎসুনেও বলেন, “এই বৈদ্যুতিক বস্ত্র হচ্ছে ভবিষ্যতের বস্ত্র এবং এর মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে”।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||