• শিরোনাম

    জাপানে ব্যাংক ঋণের পরিমাণের ব্যাপক বৃদ্ধি

    | ০৯ জুন ২০২০ | ২:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 388 বার

    জাপানে ব্যাংক ঋণের পরিমাণের ব্যাপক বৃদ্ধি

    করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে অর্থনৈতিক অসুবিধায় পর্যুদস্ত কোম্পানি ও একক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা একত্রে ব্যাংকের দ্বারস্থ হওয়ায় মে মাসে জাপানি ব্যাংকগুলোতে বকেয়া ঋণের পরিমাণ বেশ তীক্ষ্ণভাবে বৃদ্ধি পেয়েছে।

    ব্যাংক অব জাপান বা বিওজে’র প্রাথমিক একটি প্রতিবেদনে দেখা গেছে যে মে মাসে ঋণের গড় পরিমাণ বছরওয়ারি হিসেবে ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৫শ ৬২ লক্ষ ৫০ হাজার কোটি ইয়েন বা ৫ লক্ষ কোটি মার্কিন ডলারেরও বেশি হয়েছে।

    এই সংখ্যায় ক্রেডিট ইউনিয়ন বা শিনকিন ব্যাংকসমূহের নেয়া ঋণও অন্তর্ভুক্ত আছে।

    ২০০১ সালের জানুয়ারি থেকে তুলনামূলক উপাত্ত পাওয়া শুরুর পর থেকে এই বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ।

    বিশ্লেষকরা বলছেন, সরকার কার্যত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সুদ ও জামানত বিহীন ঋণ চালু করার পর ব্যাংকগুলো দৃশ্যত মে মাসে তাদের ঋণের পরিমাণ সম্প্রসারণ করে নেয়।

    এছাড়া, ক্ষুদ্র এবং মাঝারি আকারের কোম্পানিসমূহকে সমর্থন দেয়ার জন্য বিওজে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তহবিল যোগান দিতে নতুন একটি ব্যবস্থাও স্থাপন করে।

    বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাসের প্রভাব সম্ভবত অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যাংক ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক