| ১০ জুন ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 361 বার
জাপানের অধিকাংশ এলাকায় মঙ্গলবার তাপমাত্রা বেড়ে গেছে, বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, জাপানের পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত একটি উচ্চ চাপ বলয়ের কারণে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দক্ষিণ দিক থেকে উষ্ণ বায়ু প্রবাহের দরুণ তাপমাত্রা বেড়ে যায়।
দুপুর দেড়টার দিকে, ফুকুওকা জেলার দাযাইফু শহরের তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়।
টোকিও’তে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া কর্মকর্তারা লোকজনের প্রতি তাপদাহের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ তাদের শরীর এখনও তাপের সাথে অভ্যস্থ হয়ে ওঠেনি, আবার মুখের মাস্কও একটি অতিরিক্ত ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় জানাচ্ছে, লোকজনের অবশ্যই মাস্ক পরে থাকাকালীন ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকা উচিত, মাঝে মাঝেই পানীয় পান করা উচিত এবং উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হলেই কিছুক্ষণের জন্য মাস্ক সরিয়ে রাখা উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||