| ১২ জুন ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 389 বার
টোকিও মহানগর কর্তৃপক্ষ শুক্রবার রাজধানী থেকে করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা তুলে নিয়েছে যা টোকিও’র ধাপে ধাপে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার তৃতীয় দফায় যাওয়ার পথকে সুগম করেছে। এই তৃতীয় ধাপে বার ও রেস্তোরাঁগুলোকে মধ্যরাত পর্যন্ত খোলা রাখার এবং বিনোদন পার্ক ও পাচিনকো পার্লার আবার খোলার অনুমতি দেবে।
মহানগর কর্তৃপক্ষ সংক্রমিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ২রা জুন থেকে “টোকিও সতর্কতা” জারি করে। এই সতর্কতায় এ ভাইরাসের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে সরকারি ভবনগুলো লাল রঙে আলোকসজ্জিত করে অধিবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পরিস্থিতি সম্প্রতি উন্নত হওয়ার পরে এই সতর্কতা তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যতদূর জানা যায়, টোকিও’তে বৃহস্পতিবার নতুন করে ২২ জন সংক্রমিত হন। এর আগের ৪ দিন সংক্রমিতের সংখ্যা ২০-এর নিচে ছিল।
গত মাসে কেন্দ্রীয় সরকার সারা দেশে নতুন করে সংক্রমিত ব্যক্তির সংখ্যা হ্রাস পাওয়ায়, দেশ জুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||