| ১২ জুন ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 458 বার
জাপানের আইনপ্রণেতারা করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর অর্থনৈতিক প্রভাব সামাল দেয়ার জন্য একটি দ্বিতীয় সম্পূরক বাজেট অনুমোদন করেছেন।
সংসদের উচ্চ কক্ষ শুক্রবার বিলটি অনুমোদন করে। এই প্যাকেজটি রেকর্ড পরিমাণ ৩১ লক্ষ ৯০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারের সমতুল্য।
এই বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত কর্মীদের সুযোগ সুবিধা প্রদান উন্নত করার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্যকে ঘরভাড়া এবং ভর্তুকি প্রদানে সাহায্য করার এক কর্মসূচি এতে অন্তর্ভুক্ত করা হয়।
উচ্চ কক্ষের এক বাজেট কমিটির বৈঠকে, প্রধানমন্ত্রী আবে শিনযো বলেন, “সরকার পর্যটন চাহিদা চাঙ্গা করার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছে। আমি আশা করছি এই দ্বিতীয় সম্পূরক বাজেটে স্থানীয় ভর্তুকির জন্য যে বড় ধরনের বরাদ্দ দেয়া হয়েছে তা আঞ্চলিক অর্থনীতির পুনরুদ্ধারে সাহায্য করবে”।
আবে এও বলেন, সরকার শিল্পকলা ও সাংস্কৃতিক খাতেও সহযোগিতা করার বিষয়টি বিবেচনা করছে।
উল্লেখ্য, জাপানে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৭ হাজারের উপরে বলে নিশ্চিত করা হয়। এর প্রায় এক তৃতীয়াংশই টোকিও’র। মৃতের সংখ্যা ৯০০-র উপরে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||