| ১৩ জুন ২০২০ | ৪:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 357 বার
জাপানের একটি ওষুধ কোম্পানি কভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহারের একটি প্রার্থী হিসেবে গণ্য ওষুধ আভিগানের ক্লিনিকাল পরীক্ষা নির্ধারিত সময়সূচীর থেকে পিছিয়ে পড়লেও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রক্রিয়া তরান্বিত করার মধ্যে দিয়ে সরকার মে মাসে ওষুধটি অনুমোদনের লক্ষ্য ধরে নিয়েছিল।
কোম্পানি মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে জাপানে ৯৬জন রোগীর উপর ওষুধের ক্লিনিকাল পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিল। তবে কোম্পানি এখন বলছে প্রধানত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা হ্রাস পাওয়ায় পরীক্ষা ধীর গতিতে এগিয়ে চলেছে।
ভিন্নভাবে আইচি জেলার ফুজি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ইন্সটিটিউটে আভিগানের উপর ক্লিনিকাল গবেষণা চালানো হচ্ছে। সেখানকার গবেষকরা বলছেন এই পর্যায়ে কভিড-১৯এর উপর ওষুধের কার্যকারিতা তারা নিশ্চিত করতে পারছেন না এবং আগস্ট মাসের শেষ নাগাদ গবেষণা শেষ করার পরিকল্পনা তারা করছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ক্লিনিকাল পরীক্ষা এবং গবেষণার মধ্যে দিয়ে ওষুধের ফলপ্রসূতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর অনুমোদন প্রক্রিয়া পাওয়ায় অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||