| ১৪ জুন ২০২০ | ১১:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 410 বার
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের মধ্যে, কয়েকজন নেতা দলের পরবর্তী নেতা হওয়ার তৎপরতা জোরদার করছেন বলে গুজব ছড়িয়ে পড়ছে।
প্রধানমন্ত্রী শিনযো আবের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসা নেতাদের মধ্যে এলডিপির নীতি নির্ধারনী পরিষদের প্রধান কিশিদা ফুমিও ও ক্ষমতাসীন দলটির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু অন্তর্ভুক্ত রয়েছেন।
কিশিদা, সম্প্রতি দলের নতুন কৌশলগত টাস্কফোর্সের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। করোনাভাইরাস পরবর্তী বিশ্বে জাপানের জাতীয় দৃষ্টিভঙ্গি এবং নতুন পররাষ্ট্র কৌশল নিয়ে আলোচনা করতে এই টাস্কফোর্স গঠন করা হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত টাস্কফোর্সের বৈঠকে প্রায় ৭০ জন অংশগ্রহণ করেন।
ইশিবা গত সোমবার, এলডিপির মহাসচিব নিকাই তোশিহিরোর সঙ্গে সাক্ষাৎ করে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তাঁর উপদলের বৈঠকে বক্তৃতা দেয়ার অনুরোধ জানালে নিকাই উক্ত অনুরোধ গ্রহণ করেন।
নিকাই, ইশিবাকে দলের অন্যতম উদীয়মান তারকা হিসেবে অভিহিত করে ভবিষ্যতে ইশিবার উচ্চপদে আসীন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আবের বর্তমান মেয়াদ শেষের সময়সীমা ঘনিয়ে আসায় দলের পরবর্তী নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||