• শিরোনাম

    টোকিওতে করোনাভাইরাস অ্যান্টিবডির হার ০.১ শতাংশ

    | ১৭ জুন ২০২০ | ৮:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 402 বার

    টোকিওতে করোনাভাইরাস অ্যান্টিবডির হার ০.১ শতাংশ

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরীক্ষায় এই আভাষ পাওয়া যাচ্ছে যে টোকিও’র অধিবাসীদের ০.১ শতাংশের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি দানা বেঁধেছে।

    টোকিও, ওসাকা এবং মিয়াগি জেলার প্রায় ৮ হাজার ব্যক্তির উপর মন্ত্রণালয় এই পরীক্ষা চালিয়েছে।

    তাদের মতে, টোকিও’র অধিবাসীদের মধ্যে ০.১ শতাংশ, ওসাকায় ০.১৭ শতাংশ এবং মিয়াগিতে ০.০৩ শতাংশ ব্যক্তির দেহে অ্যান্টিবডি নিশ্চিত করা গেছে।

    এক্ষেত্রে, অতীত সংক্রমণের ইঙ্গিত দেয়া কিছু নির্দিষ্ট প্রোটিনের উপস্থিতি খোঁজার জন্য সংগৃহীত রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়।

    এদিকে, করোনাভাইরাসের সম্ভাব্য আরেকটি ব্যাপক সংক্রমণের জন্য প্রস্তুত হতে প্রতিরোধ কার্যক্রম নিয়ে এখন কাজ করছেন টোকিও’র কর্মকর্তারা। সম্প্রতি দৈনিক নিশ্চিত সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় তারা বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছেন।

    সোমবার রাজধানীতে ৪৮টি নতুন সংক্রমণ ঘটে যার মধ্যে ২৩টি শহরের কেন্দ্রভাগের নৈশক্লাব এলাকার সাথে সংশ্লিষ্ট। এটি ছিল ৪০’এর উপর ইতিবাচক ফল আসা টানা দ্বিতীয় দিন।

    উল্লেখ্য, গত শুক্রবার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পরিচালনার সময় সীমিত করার জন্য টোকিও’র সরকারের ইতিপূর্বে করা অনুরোধ বাতিলের পর সংক্রমণের এই বৃদ্ধি ঘটে।

    সংক্রমণের আরেকটি ব্যাপক বৃদ্ধির জন্য প্রস্তুতি নিতে পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা বাড়িয়ে নেয়ার পাশাপাশি সংক্রমণ পর্যবেক্ষণের উপায়ের দিকটি এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক