| ১৮ জুন ২০২০ | ৪:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 360 বার
একটি আন্তঃকোরীয় লিয়াজোঁ কার্যালয় ধ্বংস করে দেয়ায় উত্তর কোরিয়ার কারণ বিশ্লেষণ করে দেখায় জাপান সরকার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
কার্যালয়টি ধ্বংস করে দেয়া সম্পর্কে পিয়ংইয়াং আগে থেকে সতর্ক করে দেয়ায় জাপান সরকারের কর্মকর্তারা মনে করছেন এর থেকে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত হয়তো দেখা দেবে না।
কয়েকজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং সেই সতর্কতা দিয়েছিলেন। তারা বলছেন ওই পদক্ষেপ দেশে তার অবস্থান শক্তিশালী করে নেয়ার লক্ষ্যে গ্রহণ করা হয় বলে মনে হচ্ছে।
পিয়ংইয়াংয়ের উদ্দেশ্য বিশ্লেষণ করে দেখার জন্য জাপান সরকার দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও প্রতিরক্ষা নীতি বিষয়ক কর্মকর্তাদের সাথে কাজ করার পরিকল্পনা করছে।
উত্তর কোরিয়া আরও বেশি উস্কানি দিলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে সরকার একই সাথে সতর্ক থাকা এবং পরিস্থিতির উপর নজর রাখায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||