| ১৯ জুন ২০২০ | ৫:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 516 বার
জাপানের সাবেক বিচারমন্ত্রী কাওয়াই কাৎসুইয়ুকি এবং তার স্ত্রী আনরি’কে নির্বাচন আইন লঙ্ঘনের অভিযোগে কৌঁসুলিরা আটক করেছেন। তারা উভয়েই আইনপ্রণেতা এবং পূর্বে তারা প্রধান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন।
কৌঁসুলিরা বলছেন স্ত্রীর জন্য ভোট নিশ্চিত করে নিতে কাৎসুইয়ুকি স্থানীয় রাজনীতিবিদ ও অন্যান্য ব্যক্তিদের নগদ অর্থ প্রদানে প্রচার তহবিলের ২ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার ব্যবহার করেছেন।
গত বছর জুলাই মাসে আনরি সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেই আসনে বিজয়ী হন।
তিনি নিজেও প্রায় ১০ হাজার ডলার নগদ অর্থ বিতরণ করেন বলে অভিযোগ উঠেছে।
হিরোশিমা জেলা আদালত মঙ্গলবার আনরির সচিবকে ১৮ মাসের স্থগিত কারাদণ্ড প্রদানের পর এই গ্রেফতারের ঘটনা ঘটে। প্রচার কর্মীদের আইনগতভাবে অনুমোদিত পরিমাণের চাইতে বেশি অর্থ প্রদানের অভিযোগ সচিবের বিরুদ্ধে আনা হয়।
সংশ্লিষ্ট থাকার অপরাধের ধারার উপর ভিত্তি করে কৌঁসুলিরা আনরির নির্বাচন বাতিল ঘোষণা করা প্রত্যাশা করে মামলা করতে পারেন।
কাওয়াই দম্পতি বুধবার তাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছেড়ে যাওয়ার নোটিশ জমা দিয়েছেন। তবে সূত্রসমূহ বলছে অন্যায় কিছু করা অস্বীকার করে যাওয়ার পাশাপাশি সংসদীয় আসন থেকে পদত্যাগের কোনরকম ইচ্ছা তাদের নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||