| ২০ জুন ২০২০ | ৬:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 395 বার
এনএইচকে জানতে পেরেছে যে, সাবেক বিচার মন্ত্রী কাওয়াই কাৎসুইউকি যখন এক কথিত ভোট-কেনার কেলেঙ্কারিতে হিরোশিমা’র স্থানীয় কর্তৃপক্ষের সদস্যদের নগদ অর্থ প্রদান করেন, তখন তিনি রশিদ চাননি।
কাওয়াই এবং তার স্ত্রী কাওয়াই আনরি’কে নির্বাচনী আইন লঙ্ঘনের সন্দেহে বৃহস্পতিবার আটক করা হয়। কৌঁসুলিরা গত জুলাই মাসে সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে কাওয়াই আনরি’কে তার আসনে জয়লাভে সাহায্য করতে ভোট নিশ্চিত করার জন্য এই দম্পতি ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেন।
কৌঁসুলিরা শুক্রবার এই দম্পতির হিরোশিমা শহরের বাড়ি এবং অফিসে ঝটিকা অভিযান চালান। তারা সন্দেহ করছেন, কাওয়াই দম্পতি প্রায় ২ কোটি ৬০ লক্ষ ইয়েন বা প্রায় ২ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার স্থানীয় কর্তৃপক্ষের সদস্য এবং তাদের সমর্থনকারী গ্রুপগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৯৪ ব্যক্তিকে প্রদান করেন।
সূত্রসমূহ জানাচ্ছে, কাওয়াই কাৎসুইউকি গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের আগে এবং পরে অর্থ প্রদান করেছেন। তিনি এই অর্থকে নির্বাচনী প্রচারাভিযানে অবদান রাখা এবং অভিনন্দনমূলক উপহার হিসেবে বর্ণনা করেছেন বলে জানা যায়।
সূত্রসমূহ এও জানাচ্ছে, কয়েকজন স্থানীয় কর্তৃপক্ষের সদস্য কাওয়াই’কে বলেন তারা তাকে রশিদ দিতে চান তবে তিনি তাদেরকে তা না করার আহ্বান জানান। কৌঁসুলিরা অভিযোগ করছেন, কাওয়াই এই কাজের অবৈধ দিকটির ব্যাপারে সচেতন ছিলেন।
কাওয়াই দম্পতি তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||