| ২০ জুন ২০২০ | ৬:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 471 বার
জাপানে লোকজন বিমানবন্দর এবং রেলস্টেশনে ফিরে আসছেন, কেননা সরকার শুক্রবার আন্তঃজেলা ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
টোকিও’র হানেদা বিমানবন্দরের এক অভ্যন্তরীণ টার্মিনালে অনেক ব্যবসায়ী এবং পরিবারকে দেখা গেছে।
৫০’এর কোঠার এক ব্যক্তি ব্যবসায়িক কারণে এবং তার মাকে দেখতে পশ্চিম জাপানের শিমানে জেলায় প্লেনে করে যান। তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে ভ্রমণ করাটা একটা ভাল ধারণা ছিল তবে কাজের জন্য তাকে যেতেই হতো এবং তিনি সতর্কতা অবলম্বন করবেন।
৫০’এর কোঠার আর এক ব্যক্তি এবং তার স্ত্রী দক্ষিণ জাপানের ওকিনাওয়াতে তাদের পুত্রকে দেখতে যান। তারা এও বলেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের প্লেনে ওঠার দিন এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় এবং তারা মাস্ক পরিধান করা অব্যাহত রাখবেন ও পৌঁছানোর পরে বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন।
গত মাসে জাপানের জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে এয়ারলাইনস কোম্পানিগুলো তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়ে নেয়।
জাপান এয়ারলাইনস জানাচ্ছে, এই সপ্তাহে এই টার্মিনালে প্রতিদিনের যাত্রী সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায় যা জরুরি অবস্থা চলাকালীন সংখ্যার থেকে প্রায় ৪ গুণ।
এদিকে, টোকিও স্টেশনে শিনকানসেন বুলেট ট্রেন ব্যবহারকারীদের সংখ্যা শুক্রবারে দৃশ্যত এর আগের বছরের তুলনায় কমে যায়।
স্টেশনের একজন কর্মকর্তা বলেন, কর্মীরা বিস্তৃত পরিসরে সংক্রমণ রোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাত্রীদের উদ্বেগ কমানোর প্রত্যাশা করছেন।
কেন্দ্রীয় জাপান রেলওয়ে কোম্পানির কর্মকর্তারা প্রতিদিন টিকেট বিক্রির যন্ত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছেন এবং বায়ুবাহিত কণার সংস্পর্শে আসা রোধ করতে মধ্য এপ্রিল থেকে টিকেট বিক্রির স্থান প্লাস্টিকের শিট দিয়ে ঢেকে দেন। প্রতি ৬ থেকে ৮ মিনিটে ট্রেনের বগির ভিতরে্র বাতাস বিশুদ্ধ করার জন্য কোম্পানিটি তোকাইদো বুলেট ট্রেনের বাতাস চলাচল ব্যবস্থাও উন্নত করে নিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||