| ২২ জুন ২০২০ | ৮:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 422 বার
জাপান সরকার, চলতি সপ্তাহে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের পাশাপাশি এইজিস অ্যাশোর নামে অভিহিত ভূমি ভিত্তিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা প্রত্যাহারের পরিকল্পনা করছে।
সরকার, গত সপ্তাহে মোতায়েনের পরিকল্পনাটি স্থগিতের ঘোষণা প্রদান করে।
গত শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী কোওনো তারোও, এই সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা দিতে অন্যতম প্রার্থী স্থান ইয়ামাগুচি জেলা সফর করেন। তিনি আজ, অপর একটি প্রার্থী স্থান আকিতা জেলাও সফর করেছেন।
চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী শিনযো আবে ও সংশ্লিষ্ট মন্ত্রীরা, জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মিলিত হবেন এবং মোতায়েনের পরিকল্পনাটি প্রত্যাহার করবেন বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে তাঁরা, আগামী অর্থবছরের জন্য মন্ত্রীদের খসড়া বাজেটের অনুরোধ জমা দেয়ার সর্বশেষ সময়সীমা সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে দেশের নিরাপত্তা কৌশল নিয়ে একটি নতুন দিক নির্দেশনা নির্ধারণের ইচ্ছা পোষণ করছেন।
মন্ত্রীরা, এইজিস অ্যাশোরের পরিবর্তে একটি বিকল্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন, করোনাভাইরাসের বৈশ্বিক প্রাদুর্ভাব শেষ হওয়ার পর আন্তর্জাতিক সহযোগিতা এবং মেধা সম্পদ সুরক্ষার মত অর্থনৈতিক নিরাপত্তার উপর আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে।
তাঁরা শত্রু ঘাঁটিতে হামলা চালানোর লক্ষ্যে জাপানের সক্ষমতা অর্জন করতে হবে কিনা সেবিষয়েও আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। সরকার, এটি আত্মরক্ষার আওতাভুক্ত হওয়ায় বিকল্প কোন পদ্ধতি না থাকলে তাত্ত্বিকভাবে এই সক্ষমতা অর্জন করা সম্ভব বলে উল্লেখ করে।
সরকার, বিশেষজ্ঞদের মতামত শুনে গত ২০১৩ সালে প্রণয়নের পর এই প্রথমবারের মত জাতীয় নিরাপত্তা কৌশল পর্যালোচনা করার পরিকল্পনা করছে।
এতে, গত দুই বছর আগে প্রণীত বর্তমান জাতীয় প্রতিরক্ষা কর্মসূচী সংক্রান্ত নির্দেশনাও পর্যালোচনা করার পরিকল্পনা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||