| ২২ জুন ২০২০ | ৮:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 456 বার
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো, ক্ষমতাসীন প্রধান দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি পদে থাকার মেয়াদের মধ্যে দেশের সংবিধান সংশোধনের জন্য জাতীয় গণভোট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, আগামী বছর সেপ্টেম্বরে আবের ঐ পদের বর্তমান মেয়াদ শেষ হবে।
আবে গতকাল, এক অনলাইন অনুষ্ঠানে ওসাকার সাবেক মেয়র তোওরু হাশিমোতোর সঙ্গে কথা বলার সময় উক্ত আশাবাদ ব্যক্ত করেন। এতে তিনি, তাঁর দলীয় সভাপতি পদের মেয়াদ এখনও ১ বছর ৩ মাস বাকি রয়েছে বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী, সবসময় সংসদের নিম্নকক্ষ ভেঙ্গে দেয়ার সম্ভাবনা সম্পর্কে সচেতন রয়েছেন বলেও মন্তব্য করেন। তিনি, এর কারণ হিসেবে “রাজনীতিবিদরা সবসময় একটি সংঘাতময় পরিস্থিতিতে থাকেন” বলে উল্লেখ করেন।
আবে, তাঁর সঙ্গে চীফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদের তিক্ত সম্পর্ক বিরাজ করছে এমন অনুমান প্রত্যাখ্যান করে এসকল গুজব বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেন।
আবে আরও বলেন, তিনি গত শুক্রবার সুগার সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়ে পারস্পরিক সাক্ষাৎ ও মত বিনিময়ের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||