| ২৪ জুন ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 394 বার
টোকিওর উয়েনো চিড়িয়াখানা করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার খুলে দেয়া হলে সেখানকার বৃহৎ আকারের একটি পাণ্ডা ছিল দর্শকদের কাছে প্রধান আকর্ষণ।
চিড়িয়াখানাতে জন্ম নেয়া পান্ডা শিয়াং শিয়াংকে দেখতে দশর্কেরা ভিড় করেন। এই মাসেই তার বয়স হল তিন বছর।
লোকজন দাঁড়িয়ে তার নড়াচড়া এবং বাঁশের অঙ্কুর খাওয়া দেখেন।
একজন নারী বলেন, শিয়াং শিয়াংকে আবারো দেখতে পেয়ে আনন্দে তিনি প্রায় কেঁদে ফেলেন।
পান্ডার সামনে যাতে খুব ভিড় না হয় তা প্রতিরোধে ছবি তোলা নিষিদ্ধ করা হয় এবং লোকজনকে শুধু একবার সেই স্থানে যাওয়ার অনুমতি দেয়া হয়। আপাতত চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা প্রতিদিনে চার হাজারে সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে বুকিং করে যেতে হবে।
চিড়িয়াখানার উপপ্রধান তোমিতা ইয়াসুমাসা বলেন মঙ্গলবারের ভিড় দেখে লোকজন যে শিয়াং শিয়াংকে কতটা স্নেহ করে তা তাকে আবারো মনে করিয়ে দেয়। সংক্রমণ রোধে ঐ স্থাপনা পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||