• শিরোনাম

    চীনের সমুদ্র তলদেশের নামকরণে জাপানের প্রতিবাদ

    | ২৭ জুন ২০২০ | ৮:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 408 বার

    চীনের সমুদ্র তলদেশের নামকরণে জাপানের প্রতিবাদ

    জাপান সরকার বলছে সেনকাকু দ্বীপমালার চারদিকের এলাকায় বলে মনে হওয়া জায়গার পানির নিচের ভৌগলিক বৈশিষ্ট্যের চীনের দেয়া নামকরণের কড়া প্রতিবাদ সরকার চীনের কাছে করেছে।

    পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপমালা জাপান নিয়ন্ত্রণ করছে এবং চীন ও তাইওয়ানও এর মালিকানা দাবী করছে।

    চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে পূর্ব চীন সাগরের ৫০টি ডুবন্ত প্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম তারা দিয়েছে।

    জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন যে সেনকাকু দ্বীপমালা হচ্ছে ইতিহাস এবং আন্তর্জাতিক আইন উভয় দিক থেকে তর্কাতীতভাবে জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

    তিনি বলেন দ্বীপের আশপাশের সমুদ্র তলদেশের বৈশিষ্ট্যের চীনের দেয়া নামকরণ এর কোন রদবদল ঘটাবে না।

    সুগা উল্লেখ করেন চীনের কয়েকটি নাম সেনকাকু দ্বীপমালা তাদের দাবি করার উপর ভিত্তি করে দেয়া হয়েছে।

    সুগা বলেছেন এটা এবং অন্যান্য বিষয় বিস্তৃতভাবে বিবেচনা করে দেখার পর সরকার কূটনৈতিক সূত্রের মাধ্যমে চীনের কাছে কড়া প্রতিবাদ দাখিল করেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক