| ২৯ জুন ২০২০ | ৯:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 401 বার
করোনাভাইরাস বৈশ্বিক মহামারির কারণে ধারাবাহিকভাবে বেশ কয়েকবার নিয়মিত পরিবেশনা বাতিল এবং স্থগিতকরণের পর একটি নতুন ধরণের কাবুকি অভিনয় অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
গতকাল, কানাদেহোন-চুশিনগুরার অনলাইন সংস্করণের প্রথম পর্ব পরিবেশিত হয়। অন্যতম শ্রেষ্ঠ এই কাবুকি প্রতিহিংসার এক নাটককে তুলে ধরে যেখানে দেখানো হয় যে এমনকি তাদের মালিকের মৃত্যুর পরও ৪৭ জন সামুরাই যোদ্ধা তাঁর প্রতি অনুগত থাকে।
“জুম কাবুকি” নামক এই অভিনয় পরিবেশনা বিখ্যাত কাবুকি অভিনেতা মাতসুমোতো কোওশিরোর উদ্ভাবন।
মাতসুমোতো এবং অন্য দুই অভিনেতা পৃথক স্থানে তাদের অভিনয় ক্যামেরায় ধারণ করেন। এরপর এমনভাবে ধারণকৃত চিত্রগুলোকে উপস্থাপন করা হয় যেন তারা একই মঞ্চেই অভিনয় করছেন।
এর মাধ্যমে দু’টি পৃথক চরিত্রে অভিনয় করা মাতসুমোতোর পক্ষে সরাসরি অভিনয়কৃত চরিত্রের সাথে একটি রেকর্ডকৃত চরিত্রাভিনয় একই দৃশ্যে দেখানো সম্ভব হয়েছে।
কাবুকির প্রচারক শোওচিকু বলছে, এই ধরণের অভিনয় অভূতপূর্ব।
মাতসুমোতো বলেন, অভিনয় করতে সমর্থ হওয়ায় তিনি বেশ উদ্বেলিত ছিলেন, তবে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখতে না পারায় তিনি উদ্বিগ্নও ছিলেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন যে এই ধরণের অভিনয় সনাতন মঞ্চ শিল্পের একটি নতুন ঘরানা হিসেবে অব্যাহত থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||