• শিরোনাম

    জাপানে তাৎক্ষণিকভাবে নতুন জরুরি অবস্থার প্রয়োজন নেই: চিফ ক্যাবিনেট সেক্রেটারি

    | ৩০ জুন ২০২০ | ৬:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 439 বার

    জাপানে তাৎক্ষণিকভাবে নতুন জরুরি অবস্থার প্রয়োজন নেই: চিফ ক্যাবিনেট সেক্রেটারি

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বলেছেন, টোকিওতে করোনাভাইরাসের নতুন সংক্রমণ বাড়তে থাকলেও তাৎক্ষণিকভাবে আবারও নতুন জরুরি অবস্থা ঘোষণার কোন পরিকল্পনা সরকারের নেই।

    সুগা সোমবার সাংবাদিকদের বলেন যে সম্প্রতি প্রধানত টোকিওতে একটি নির্দিষ্ট পর্যায়ে নতুন সংক্রমণ নিশ্চিত হওয়া মূলত সংক্রমিতদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের ক্ষেত্রে পরীক্ষা বাড়িয়ে নেয়ার ফল।

    সুগা বলেন, বর্তমান পরিস্থিতিতে আরেকটি জরুরি অবস্থা ঘোষণা বা জেলাগুলোর সীমান্ত অতিক্রম করে ভ্রমণ না করার জন্য লোকজনকে অনুরোধ জানানোর প্রয়োজন নেই।

    তিনি বলেন, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেয়ার পাশাপাশি স্থানীয় সরকারের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে এবং প্রতিটি অঞ্চলে সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে দিয়ে সরকার ভাইরাসের বিস্তার প্রতিরোধের চেষ্টা চালাবে।

    গ্রীষ্মকালীন সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে সুগা বলেন, উচ্চ তাপমাত্রা থাকা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলেও করোনাভাইরাস ছড়িয়েছে। তিনি আরও বলেন যে গ্রীষ্মকালীন তাপমাত্রা ভাইরাসের সংক্রমণ শ্লথ করবে কিনা সেই বিষয়ে কোন ঐকমত্যে এখনও পৌঁছানো যায়নি।

    সুগা আরও বলেন যে সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় একটি ঢেউয়ের জন্য প্রস্তুত হতে সরকার নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক