| ০১ জুলাই ২০২০ | ৬:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 410 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে সম্ভাব্য ভূমিধ্বস এবং বন্যার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, কেননা বুধবার পর্যন্ত মৌসুমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জাপানের আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, আর্দ্র বাতাস একটি বৃষ্টি বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে এবং অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিবেশ সৃষ্টি করা একটি নিম্ন চাপ বলয় পশ্চিম জাপানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে এবং তা থেমে থেমে প্রবল বর্ষণ বয়ে নিয়ে আসছে।
এজেন্সি এও জানাচ্ছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এক ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা জেলার আইরা শহরে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
কাগোশিমা জেলার বিভিন্ন অংশে এক ভূমিধ্বস সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মৌসুমী বৃষ্টি ছড়িয়ে পড়ার আশা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় ঘণ্টা প্রতি ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মধ্য জাপানের তোকাই অঞ্চলে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব জাপানে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে কর্মকর্তারা পূর্বাভাস করছেন।
ঘূর্ণিঝড়, জোরালো ঝড়ো বাতাস এবং বজ্রপাতের ব্যাপারে সতর্ক থাকার জন্যও অধিবাসীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||