| ০৩ জুলাই ২০২০ | ৭:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 389 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা জানাচ্ছেন যে বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকা প্রবল বর্ষণের কারণে পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ভূমিধ্বস দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা সতর্ক করে দেন।
জাপানের আবহাওয়া এজেন্সি জানাচ্ছে যে প্রধানত পূর্ব জাপানে নিম্ন চাপ বলয় দেখা দেয়ার কারণে ঐ এলাকায় অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এর ফলে বৃহস্পতিবার পর্যন্ত তোকাই এবং কানতো অঞ্চলের পাশাপাশি ইজু দ্বীপমালায় বৃষ্টিপাত দেখা দিতে পারে।
ভূমিধ্বস এবং নীচু এলাকাগুলোতে বন্যা ও নদী ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা থাকায় লোকজনকে এই ধরনের বিপদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে এজেন্সি। ঘুর্ণিঝড় সহ দমকা বাতাস এবং বজ্রপাতের বিষয়েও লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন আবহাওয়া কর্মকর্তারা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||