| ০৩ জুলাই ২০২০ | ৭:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 371 বার
২০৩০ অর্থ বছরের মধ্যে কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় ৯০ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে জাপান সরকার।
বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণের কারণে বিশ্ব জুড়ে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যালোচনাধীন রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক ২০১৫ সালের প্যারিস চুক্তির আওতায় কার্বন মুক্ত সমাজ গঠনের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
২০১৮ অর্থ বছরে জাপানের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩১ শতাংশ এসেছে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।
কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সীমিত করার চেষ্টা করবে সরকার এবং পুরোনো হয়ে যাওয়া কারখানাগুলো বাতিল করে দেবে বা স্থগিত রাখবে। ৯০ শতাংশ হ্রাস করার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রায় ১০০ টি পুরোনো উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে হবে।
কর্মকর্তাদের পরিকল্পনা হল কয়লা চালিত কার্যকর কেন্দ্র নির্মাণ করা যার থেকে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হবে।
প্রাকৃতিক দুর্যোগের সময় বিপুল পরিমাণ বিদ্যুৎ ঘাটতি যাতে দেখা না দেয় সেই লক্ষ্যে পর্যায়ক্রমে নতুন নীতি বাস্তবায়নের চেষ্টায় একটি রোডম্যাপ বিষয়ে আলোচনা করতে বিশেষজ্ঞদের নিয়ে সরকার একটি প্যানেল গঠন করবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রী কাজিইয়ামা হিরোশি নীতি পরিবর্তনের বিস্তারিত ব্যাখ্যা করে বলার পরিকল্পনা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||