| ০৬ জুলাই ২০২০ | ৬:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 445 বার
দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায়, প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও কাদা ধ্বসে মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ, ১৪ জনের মধ্যে প্রাণের অস্তিত্বের কোন গুরুতর লক্ষণ নেই এবং ১৪ ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানায়।
গতকালের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে অনেকগুলো আবাসিক এলাকা প্লাবিত হয়ে গেলেও বর্তমানে বৃষ্টির পরিমাণ কমে এসেছে।
দুটি নদীর ১১টি স্থান প্লাবিত হয়ে গেছে।
আজ হিতোইয়োশি শহর, ৯ জনের মৃত্যু নিশ্চিত করায় জেলাটিতে মৃতের মোট সংখ্যা ২০ জনে পৌঁছেছে।
কর্তৃপক্ষগুলো, আত্মরক্ষা বাহিনীর সদস্যরা কয়েকজন বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত স্থাপনাটি থেকে হাসপাতালে স্থানান্তর করতে সারা রাত ধরে কাজ করেন বলে জানায়।
উল্লেখ্য, বন্যা ও কাদা ধ্বসে সাগারা গ্রামসহ জেলার প্রায় ৩০টি শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||