• শিরোনাম

    জাপানের কুমামোতো জেলায় ভারী বর্ষণে অন্তত ৪৪ জনের মৃত্যু

    | ০৭ জুলাই ২০২০ | ৬:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 385 বার

    জাপানের কুমামোতো জেলায় ভারী বর্ষণে অন্তত ৪৪ জনের মৃত্যু

    সপ্তাহান্তে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধ্বসে দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোতো জেলায় নিখোঁজ লোকজনের জন্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছেন উদ্ধার কর্মীরা।

    কর্মকর্তারা বলছেন, ৪৪ ব্যক্তি নিশ্চিতভাব মারা গেছেন। আরও একজনের বেঁচে থাকার কোন গুরুতর লক্ষণ নেই এবং আরও ১০ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

    তারা বলছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাংগ চিত্র এখনও অস্পষ্ট।

    কুমা নদী’সহ নয়টি নদী ১০টিরও অধিক স্থানে তীর উপচে প্রবাহিত হওয়ায় বিস্তৃত এলাকা প্লাবিত হয়। ভূমিধ্বসে বাড়িঘর চাপা পড়ার পাশাপাশি সড়কেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

    পুলিশ, অগ্নিনির্বাপক কর্মী এবং আত্মরক্ষা বাহিনীর সদস্যরা তাদের তল্লাশি এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

    জেলার ১০টিরও বেশি এলাকা জুড়ে লোকজন এখনও আটকা পড়ে আছেন। কর্মকর্তারা বলছেন, অস্থায়ী সড়ক নির্মাণ’সহ দ্রুত তাদের কাছে পৌঁছানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক