• শিরোনাম

    টোকিও’তে বিদেশি অধিবাসীদের সহযোগিতা কেন্দ্র খোলা হয়েছে

    | ০৮ জুলাই ২০২০ | ৭:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 598 বার

    টোকিও’তে বিদেশি অধিবাসীদের সহযোগিতা কেন্দ্র খোলা হয়েছে

    জাপান সরকার বিদেশি কর্মীদের সহযোগিতা করার জন্য সোমবার টোকিও’তে একটি পরামর্শ কেন্দ্র খুলেছে।

    এই বিদেশি অধিবাসী সহযোগিতা কেন্দ্র বা এফআরইএসসি শিনযুকু ওয়ার্ডের ইয়োৎসুইয়া’তে অবস্থিত। এখানে অভিবাসী সেবা এজেন্সি ও জাপান আইনগত সহযোগিতা কেন্দ্র সহ ৮টি সরকার অনুমোদিত সংস্থার দপ্তর রয়েছে।

    অভ্যর্থনা ডেস্কের কর্মীরা ইংরেজি সহ ১১টি বিদেশি ভাষায় সেবা প্রদান করতে পারবেন।

    পরামর্শ সেবার মধ্যে বিদেশি অধিবাসীদের জন্য আইনগত পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।

    কেন্দ্রটি বিদেশি কর্মী এবং বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করার বিষয়টি সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় সরকার ও কোম্পানিকে তথ্যও সরবরাহ করবে।

    বিচারমন্ত্রী মোরি মাসাকো বলেন, কেন্দ্রটি করোনাভাইরাস সংশ্লিষ্ট বিষয়াদি সহ বিদেশি অধিবাসীদের উদ্বেগের কথা শুনে পরামর্শ প্রদান করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক