• শিরোনাম

    অনুষ্ঠান আয়োজনের উপর বিধিনিষেধ শিথিল করবে জাপান

    | ০৮ জুলাই ২০২০ | ৭:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 425 বার

    অনুষ্ঠান আয়োজনের উপর বিধিনিষেধ শিথিল করবে জাপান

    দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞদের পর্যালোচনার ভিত্তিতে চলতি সপ্তাহের পরের ভাগে বড় আকারের অনুষ্ঠান আয়োজনের উপর থেকে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করছে জাপান সরকার।

    করোনাভাইরাস সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে নতুন গঠিত উপকমিটি সোমবার প্রথমবারের মত বৈঠকে বসেন।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রমণের ঘটনাগুলোর অনেকেই তরুণ এবং মারাত্মক উপসর্গ যুক্ত ব্যক্তির সংখ্যাও কম আছে।

    তারা এই উপসংহারে আসেন যে চিকিৎসা সম্পর্কিত সেবা ও সম্পদ এখন যথেষ্ট আছে এবং এপ্রিলের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা দেয়ার সময় থেকে পরিস্থিতিরও অনেক পরিবর্তন হয়েছে।
    যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নেয়া সাপেক্ষে জুলাই মাসের ১০ তারিখ বড় অনুষ্ঠান আয়োজনের উপর বিধিনিষেধ শিথিল করার একটি পরিকল্পনা বিশেষজ্ঞরা সমর্থন করেন।

    সরকার একটি অনুষ্ঠানে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যা এখন ১ হাজার থেকে ৫ হাজারে বাড়িয়ে নেয়ার পরিকল্পনা করছে।

    এছাড়া, ভাইরাস রোধী পদক্ষেপের সাথে সামাজিক-অর্থনৈতিক কার্যক্রমের একটি ভারসাম্য রক্ষার উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত শোনার জন্য সরকার দ্রুত হলে আগামী সপ্তাহে উপকমিটির আরও একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক