| ০৯ জুলাই ২০২০ | ৭:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 354 বার
দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু অঞ্চলের কর্তৃপক্ষ জাপানে বসবাসরত বা দেশটি সফররত বিদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ভাষায় পরামর্শ সেবা প্রদান করছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল ঐ এলাকায়।
ফুকুওকা জেলায় ফুকুওকা বহুভাষিক সহযোগিতা এবং তথ্য প্রদান কেন্দ্র ইংরেজি সহ ১৮টি ভাষায় টেলিফোনের মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করছে।
শুধুমাত্র নববর্ষের ছুটি ছাড়া বছরের প্রতিটি দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়ে থাকে। ফোন নম্বর হল ০১২০-২৭৯-৯০৬।
সাগা জেলায় বহু সাংস্কৃতিক সমাজ বিষয়ক কেন্দ্রে ইংরেজি ও সিংহলি সহ ১৯টি ভাষায় সেবা প্রদান করা হচ্ছে।
ছুটির দিন ছাড়া সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেখানে ফোন করা যেতে পারে। ফোন নম্বর হল ০৯৫২- ২২-৭৮৩০।
বিদেশী লোকজনের জন্য নাগাসাকি জেলা পরামর্শ কেন্দ্রে ইংরেজি সহ ১৮টি ভাষায় পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।
রবিবার এবং ছুটির দিনগুলো ছাড়া সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়ে থাকে। এদের ফোন নম্বর হল ০৯৫-৮২০-৩৩৭৭।
কুমামোতো জেলায় বিদেশী অধিবাসীদের জন্য কুমামোতো সাহায্য কেন্দ্র ইংরেজি সহ ১৮ টি ভাষায় টেলিফোনে পরামর্শ সেবা প্রদান করছে।
ছুটির দিন ছাড়া সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটা থেকে বিকাল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এদের ফোন নম্বর হল ০৮০-৪২৭৫-৪৪৮৯।
ওইতা জেলায় ওইতা তথ্য ও সহযোগিতা কেন্দ্র ইংরেজি ও সিংহলি সহ ১৯টি ভাষায় পরামর্শ সেবা প্রদান করছে।
রবিবার ও ছুটির দিন ছাড়া সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। ফোন নম্বর হল ০৯৭-৫২৯-৭১১৯।
মিয়াযাকি জেলায় বিদেশী অধিবাসীদের জন্য মিয়াযাকি সাহায্য কেন্দ্র ইংরেজি সহ ১৮টি ভাষায় পরামর্শ সেবা প্রদান করছে।
ছুটির দিনগুলো ছাড়া মঙ্গল থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে এখানে ফোন করা যেতে পারে। ফোন নম্বর হল ০৯৮৫-৪১-৫৯০১।
কাগোশিমা জেলায় বিদেশী বাসিন্দাদের জন্য পরামর্শ কেন্দ্র ইংরেজি সহ ১৮টি ভাষায় সেবা প্রদান করছে। নববর্ষের ছুটি ছাড়া মঙ্গল থেকে রবিবার সকাল ৯ টা থেকে ৫ টার মধ্যে এখানে ফোন করা যাবে। ফোন নম্বর হল ০৭০-৭৬৬২-৪৫৪১।
এগুলো জাপানে বসবাসরত বা দেশটি সফররত বিদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ভাষায় পরামর্শ সেবা প্রদান করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||