| ০৯ জুলাই ২০২০ | ৭:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 438 বার
জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা দেশের নতুন ফাইটার জেট উন্নয়নে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সাথে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে তাদের সাথে আলোচনা ত্বরান্বিত করার পরিকল্পনা করছেন।
জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর এফ-২ বিমানের স্থলাভিষিক্তকারী নতুন ফাইটার বিমান উন্নয়ন কাজে, আর্ন্তজাতিক সহযোগিতার দিকে দৃষ্টি রেখে নেতৃত্ব দেয়ার পরিকল্পনা করছে জাপান সরকার। ২০৩৫ সাল নাগাদ এফ-২ বিমানগুলো তুলে নেয়া হবে বলে নির্ধারিত আছে।
কর্মকর্তারা ২০২৪ সালে একটি প্রোটোটাইপ বা নমুনা নির্মাণ এবং ২০৩১ অর্থ বছরে বিরাট আকারের উৎপাদন কাজ শুরুর পরিকল্পনার প্রস্তাব দিচ্ছেন।
এই মাসের মধ্যেই বিমানটি উন্নয়নের নির্দেশিকা নির্ধারণ করে নিতে এবং বছরের শেষ নাগাদ দেশের ভিতরে কারা এটা নির্মাণ করবে তা নির্বাচন করে নিতে আগ্রহী বলে কর্মকর্তারা আরো জানান।
এই বছরের মধ্যেই আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি মৌলিক কাঠামো নির্ধারণ করে নেয়ার পরিকল্পনা করছেন তারা। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সরকারী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সাথে তারা আলোচনা চালিয়ে আসছেন।
যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করলে তাদের মিত্র দেশগুলোর সাথেও পরিচালনা কাজ বিনিময় করে নেয়া নিশ্চিত করতে সাহায্য করবে জাপানকে। জাপানের মত একই সময়সূচীর মধ্যে নতুন এক ফাইটার জেট নির্মাণের পরিকল্পনা করছে ব্রিটেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||