| ০৯ জুলাই ২০২০ | ৮:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 388 বার
মৌসুমি একটি বৃষ্টিপাতের বায়ু-রেখা জাপানের উপর ঝুলে থাকায় দেশের অনেক এলাকায় তা প্রচণ্ড বর্ষণ নিয়ে আসছে। আবহাওয়া কর্মকর্তারা পূর্ব ও পশ্চিম জাপানে বন্যা ও ভূমিধ্বস নিয়ে সতর্ক করে দিয়েছেন।
ভারী বর্ষণ বুধবার সকালে কিউশু অঞ্চলে আঘাত হানে। ওইতা জেলায় দুটি নদী প্লাবিত হয়েছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কিউশু অঞ্চলে ইতিমধ্যে মারাত্মক ক্ষতি হয়েছে।
কর্মকর্তারা এখনও কিছু কিছু এলাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে পারেননি। উদ্ধারকর্মীরা বুধবারও অনুসন্ধান কাজ অব্যাহত রাখার পরিকল্পনা করছেন। কিউশু’র বাইরে মধ্য জাপানের শিজুওকা জেলায় বিদ্যুতের লাইনে কাজ করা অবস্থায় পড়ে যাওয়া একটি গাছের আঘাতে একজন বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়।
৫৯ ব্যক্তি দুর্যোগে প্রাণ হারিয়েছেন, সঙ্কটাপন্ন ৫ জনের বেলায় জীবনের চিহ্ন দেখা যাচ্ছে না এবং অন্য ১৭ জন নিখোঁজ রয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||