| ১২ জুলাই ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 423 বার
জাপানের দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী, প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবকের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন।
আজ সম্প্রচারিত এনএইচকের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তাকেদা রিয়োতা, করোনাভাইরাস নিয়ে উদ্বেগের ফলে স্বেচ্ছাসেবকের কাজ করতে এগিয়ে আসা লোকজনের সংখ্যা খুব কম বলে উল্লেখ করেন।
তিনি, বাড়িঘরের ভেতরে প্রবেশ করা কাদা ও বর্জ্য সরানোর জন্য কর্মী সংখ্যার প্রয়োজন রয়েছে বলে জানান। মন্ত্রী, কর্মকর্তাদের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগের উপায় সম্পর্কে চিন্তা করতে হবে বলে উল্লেখ করেন।
তাকেদা, এসময় ভবিষ্যত দূর্যোগের জন্য সরকারের পরিকল্পনা সম্পর্কেও মন্তব্য করেন। তিনি, সরকার আগে থেকে বাঁধগুলো খুলে দেয়ার মত প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। তিনি, অতীতের দূর্যোগ থেকে দেশের শিক্ষা গ্রহণের পাশাপাশি বিদ্যমান নীতিমালা পর্যালোচনা অব্যাহত রাখার প্রয়োজন বলে উল্লেখ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||