| ১৩ জুলাই ২০২০ | ১০:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 506 বার
দক্ষিণ-পশ্চিম জাপানি শহর হিতোইয়োশির কিছু এলাকায় সম্প্রতি ভারী বৃষ্টিপাতে বন্যা এবং কাদাধ্বস সৃষ্টির পর সেখানকার স্কুলগুলো পুনরায় খুলেছে।
কুমা নদীর পানি তীর উপচে প্রবাহিত হওয়ায় কুমামোতো জেলার হিতোইয়োশি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্কুলের মাঠ ডুবে যাওয়ার পাশাপাশি স্থাপনাসমূহে যাওয়ার পথে কাদার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় শহরের ছয়টি প্রাথমিক এবং তিনটি জুনিয়র হাইস্কুল অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
নিশিযে প্রাথমিক স্কুল হচ্ছে তাদের মধ্যে একটি। এটি নদীর কিনারে অবস্থিত। এর প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থীর বাড়িঘরও বন্যায় প্লাবিত হয়েছে।
স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের ব্যবহার করা একটি সেতু আংশিকভাবে ভেসে গেছে।
শিশুদের সকাল ৯টায় স্কুলে পৌঁছানোর অনুমোদন দেয়া হয়। এটি স্বাভাবিকের চাইতে দেরি।
অনেক শিক্ষার্থী আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করার পাশাপাশি কারও কারও বাড়ি স্কুল থেকে দুরে হওয়ায় বাবা-মা’দের তাদের স্কুলে গাড়ি করে নামিয়ে দিতে দেখা গেছে।
স্কুলের কর্মকর্তারা বলছেন, সোমবার কোন ক্লাস অনুষ্ঠিত হবে না। তারা বলছেন, শিক্ষার্থীদের কি কি প্রয়োজন, সেটি তারা যাচাই করে দেখবেন। অনেক শিক্ষার্থীর স্কুলের ব্যাগ এবং পড়ার বইও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, শিশুরা সম্মিলিতভাবে উপভোগ করার মত কিছু বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে।
নিজের দুই পুত্রকে স্কুলে নিয়ে আসা একজন পিতা বলেন, তার একতলা বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। তিনি আরও বলেন, তার সন্তানরা হতবাক এবং ক্লান্ত। তিনি বলেন যে তাদের উৎকণ্ঠা কমাতে সাহায্য করার জন্য তিনি তাদের সাথে কথা বলবেন।
পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মা বলেন, তার বাড়িটি রক্ষা পেলেও শহরের ধ্বংসযজ্ঞ দেখার পর তার শিশুদের উৎকণ্ঠিত মনে হচ্ছে। তিনি বলেন, তার সন্তানদের বন্ধুদের জন্যও তিনি উদ্বিগ্ন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||