| ১৪ জুলাই ২০২০ | ৭:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 327 বার
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বলেছেন, রেকর্ড বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের দক্ষিণ-পশ্চিম এবং অন্যান্য অঞ্চলের সহায়তায় সরকার একটি ৩শ ৭০ কোটি মার্কিন ডলারেরও বেশি আর্থিক প্যাকেজ সঙ্কলন করবে।
সোমবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত কুমামোতো জেলার হিতোইয়োশি শহর সফরের সময় আবে সাংবাদিকদের কাছে এই পরিকল্পনা উন্মুক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ধ্বংসযজ্ঞ অবলোকন করেছেন এবং নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান, মুখ্য অবকাঠামো সমূহের পুনরুদ্ধারের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের মত সহায়তা প্রদানের জন্য সরকার সাধ্যমত সব কিছু করবে।
তিনি আরও উল্লেখ করেন, বৃষ্টি ও বন্যা স্থানীয় কৃষি এবং মৎস্য শিল্প’সহ ইতিমধ্যেই করোনাভাইরাসের প্রভাব সামাল দিতে হিমশিম খাওয়া ছোট ও মাঝারি আকারের কোম্পানি সমূহকে ক্ষতিগ্রস্ত করেছে।
আবে বলেন, আর্থিক প্যাকেজটির অর্থের যোগান দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার পুনরুদ্ধার তহবিলের পাশাপাশি একটি সংরক্ষিত তহবিল থেকে দেয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘায়িত এই মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে প্রধানত কুমামোতো জেলায় প্রাণঘাতি বন্যার সৃষ্টি হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||