| ১৫ জুলাই ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 400 বার
টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো করোনাভাইরাসের বিস্তার বন্ধ করতে নগরবাসী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
জাপানের রাজধানীতে বুধবার করোনাভাইরাস বিস্তার নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কোইকে বলেছেন রাতের যেসব বিনোদনের জায়গা সংক্রমণ প্রতিহত করার নির্দেশিকা পুরোপুরি মেনে চলছে না, সেসব জায়গা এড়িয়ে চলার অনুরোধ জনগণের প্রতি তিনি জানাচ্ছেন। তিনি বলেন একই সাথে সেরকম রেস্তোরাঁয় দলবদ্ধ হয়ে আহার না করার আহ্বানও তিনি তাদের প্রতি জানাচ্ছেন।
বৃদ্ধ এবং স্বাস্থ্যগত সমস্যা যাদের আছে, বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ তিনি তাদের প্রতি জানিয়েছেন। তিনি বলেছেন তিনি আরও চাইছেন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া এবং নাটক দেখতে যাওয়া লোকজন যেন যোগাযোগ নিশ্চিত করার অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেদের নাম দেয়ার মধ্যে দিয়ে তাদের শনাক্ত-যোগ্য রাখেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি কর্মচারীদের দেহের তাপমাত্রা নেয়া, দোকান জীবাণুমুক্ত করা, অন্যান্য প্রতিরোধ পদক্ষেপ সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা এবং তারা যে এসব করছে সেই বার্তা ঘোষণা করা পোস্টার সেঁটে দেয়ার অনুরোধ কোইকে করেছেন।
পানশালা এবং নাইট ক্লাবের মালিকদের প্রতি কর্মচারীদের করোনাভাইরাসের পরীক্ষা গ্রহণের অনুরোধও তিনি করেছেন।
সম্প্রতি নিশ্চিত হওয়া একটি মঞ্চ অনুষ্ঠানে সংক্রমণ কেন্দ্রীভূত থাকার উল্লেখ করে অনুষ্ঠানের আয়োজক এবং স্থাপনার ব্যবস্থাপক– উভয়ের প্রতি সংক্রমণ প্রতিরোধ নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান কোইকে জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||