| ১৬ জুলাই ২০২০ | ৬:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 475 বার
ব্যাংক অব জাপান চলমান সহজীকরণ নীতি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত কোম্পানির সমর্থনে প্রায় এক লক্ষ কোটি মার্কিন ডলার মূল্যমানের কর্মসূচী ব্যাংক বজায় রাখছে।
নীতি নির্ধারকরা বুধবার দু’দিনের বৈঠক শেষ করেছেন, যেখানে তারা অর্থনীতিকে উদ্দীপ্ত করে তুলতে সীমাহীন পরিমাণের সরকারি বন্ড কেনার নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ব্যাংক অব জাপান একই সাথে সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে চলতি অর্থ বছরের সম্ভাবনাকে মাইনাস ৪.৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হিসেবে দেখানো হয়। মহামারীর ফলে অর্থনীতির নিম্নমুখী প্রবাহ হচ্ছে এর কারণ।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং টোকিওতেও করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে।
সংক্রমণ বৃদ্ধি অর্থনীতির উপর আরও আঘাত হানলে সন্দেহাতীতভাবেই যে অতিরিক্ত মুদ্রা সহজীকরণ পদক্ষেপ নেয়া হবে, কেন্দ্রীয় ব্যাংক তার উপর গুরুত্ব আরোপ করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||