• শিরোনাম

    পরপর তিন মাস ধরে জাপান ভ্রমণ করা পর্যটকের সংখ্যা ৯৯.৯ শতাংশ হ্রাস

    | ১৭ জুলাই ২০২০ | ৮:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 410 বার

    পরপর তিন মাস ধরে জাপান ভ্রমণ করা পর্যটকের সংখ্যা ৯৯.৯ শতাংশ হ্রাস

    জুন মাসে জাপান ভ্রমণ করা বিদেশীদের সংখ্যা করোনাভাইরাসের কারণে এক বছর আগের একই সময় থেকে ৯৯.৯ শতাংশ হ্রাস পেলে রেকর্ড এই পতন টানা তিন মাস ধরে বিস্তৃত হয়।

    জাপানের জাতীয় পর্যটন সংগঠন হিসাব করেছে যে গত মাসে মাত্র ২,৬০০ জন বিদেশী পর্যটক জাপান ভ্রমণ করেছেন। গত বছর একই মাসে ২৮ লক্ষ ৮০ হাজার বিদেশী জাপান ভ্রমণ করেছিলেন।

    বিদেশী ভ্রমণকারীর সংখ্যা ৩,০০০’এর নিচে নেমে যায় এবং জুন মাস পর্যন্ত টানা তিন মাস ধরে প্রতি মাসে ৯৯.৯ শতাংশ হ্রাস পায়।

    দেশ ও অঞ্চলভিত্তিক হিসাবে ৩০০ ভ্রমণকারী এসেছেন চীন থেকে এবং দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র থেকে ১০০ জন করে। সিঙ্গাপুর, মেক্সিকো ও ইতালি থেকে আসা ভ্রমণকারীর সংখ্যা প্রতিটি দেশের বেলায় ১০ জনের নিচে নেমে গেছে।

    জুন মাসের আনুমানিক হিসাবের ভ্রমণকারীদের মধ্যে অধিকাংশ ছাত্র এবং কারিগরি প্রশিক্ষণার্থীদের মত দেশে পুনঃপ্রবেশ করা বিদেশী অধিবাসী বলে মনে করা হচ্ছে।

    সরকার বর্তমানে করোনাভাইরাস বিস্তারের কারণে ১২৯টি দেশ ও ভূখণ্ডের বিদেশী নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দিচ্ছে না। খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ার কোন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক