| ১৭ জুলাই ২০২০ | ৮:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 447 বার
জাপানের আবহাওয়া এজেন্সি নিশ্চিত করেছে যে দুর্গম দ্বীপ নিশিনোশিমার আগ্নেয়গিরির একটি জ্বালামুখ থেকে নির্গত লাভা ২০০ মিটার পর্যন্ত উচ্চতায় গিয়ে পৌঁছেছে।
গত শনিবার একটি জাহাজ থেকে এজেন্সি ঐ দ্বীপটিকে পর্যবেক্ষণ করে। টোকিও থেকে প্রায় অনেকটা দক্ষিণে অবস্থিত দ্বীপটি।
সন্ধ্যাবেলায় নেয়া এক ভিডিও চিত্রে দেখা গেছে যে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বিরাট পরিমাণ ছাই ছিটকে বেরিয়ে আসছে এবং বড় আকারের পাথর উড়ে গিয়ে এদিক সেদিক পড়ছে।
রাতে নেয়া ভিডিও চিত্রে জ্বালামুখ থেকে নির্গত লাভা প্রায় ২০০ মিটার উচ্চতায় পৌঁছাতে দেখা যায়।
আবহাওয়া উপগ্রহ পর্যবেক্ষণের মাধ্যমে জুলাই মাসের ৪ তারিখ আগ্নেয়গিরি থেকে ৮ হাজার ৩০০ মিটার উচ্চতায় ধোঁয়া বেরোতে দেখা যায়, যা হল এই ধরনের পর্যবেক্ষণে এখনো পর্যন্ত রেকর্ড করা উচ্চতার মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া এজেন্সি জ্বালামুখের প্রায় আড়াই কিলোমিটারের মধ্যে বিরাট আকারের উড়ে আসা পাথর এবং নির্গত হওয়া লাভার বিষয়ে লোকজনকে সতর্কতা অবলম্বন করে চলার জন্য আহ্বান জানাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||