| ১৮ জুলাই ২০২০ | ৯:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 489 বার
দাবার সাথে সাদৃশ্য থাকা জাপানি বোর্ড গেইম শোগির প্রতিভাবান খেলোয়াড় ফুজিই সোতা তার প্রথম বড় ধরনের শিরোপা জয় করেছেন।
বৃহস্পতিবার ১৭ বছর বয়সী এই খেলোয়াড় বেস্ট অফ দ্যা ফাইভ টাইটেল সিরিজে’র চতুর্থ ম্যাচে কিসেই চ্যাম্পিয়ন ওয়াতানাবে আকিরাকে পরাজিত করেন, এবং শোগিতে এই সম্মানজনক শিরোপা অর্জনকারী এযাবতকালের কনিষ্ঠতম খেলোয়াড়ে পরিণত হন।
এই ম্যাচে ফুজিই জয় পেয়েছেন দুটি এবং একটিতে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবারের ম্যাচে জিতে ফুজিই এর আগের সব রেকর্ড ভেঙ্গে ৩০ বছরের মধ্যে প্রথম বারের মত এই রকম সম্মানজনক যে কোনো শিরোপার সর্বকনিষ্ঠ অর্জনকারীতে পরিণত হলেন।
এর আগে অনুরূপ রেকর্ড করতে পেরেছিলেন ইয়াশিকি নোবুইউকি, যিনি ১৮ বছর বয়সে ১৯৯০ সালে কনিষ্ঠতম চ্যাম্পিয়নে পরিণত হওয়ার সম্মান লাভ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||