• শিরোনাম

    জাপানে উপসর্গ না থাকা লোকজনের মুখের লালা পরীক্ষা অনুমোদিত

    | ১৮ জুলাই ২০২০ | ৯:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 465 বার

    জাপানে উপসর্গ না থাকা লোকজনের মুখের লালা পরীক্ষা অনুমোদিত

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার উপসর্গ না থাকা লোকজনের পিসিআর পরীক্ষার জন্য মুখের লালা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

    গতমাসে, মন্ত্রণালয় করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষায় নাসারন্ধ্রের ভেতর থেকে নমুনা সংগ্রহ পদ্ধতির সাথে সাথে মুখের লালা ব্যবহারের অনুমতি দেয়। তবে লালা ব্যবহার করা পরীক্ষা তাদের জন্য সীমিত ছিল যাদের জ্বরের মত উপসর্গ থাকে। এই লালা ব্যবহার করা পরীক্ষাকে তুলনামূলকভাবে সহজ বলে বিবেচনা করা হয়।

    মন্ত্রণালয় জানাচ্ছে, তারা উপসর্গ না থাকা লোকজনের মুখের লালা ভিত্তিক পিসিআর পরীক্ষা করে এবং দেখতে পায় যে এর ফলাফল অনেকাংশে নাসারন্ধ্রের ভেতর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে পাওয়া ফলাফলের অনুরূপ।

    উপসর্গ না থাকা লোকজনের মুখের লালা পরীক্ষা জাপানের বিমানবন্দরের কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে ব্যবহার করা যেতে পারে। কর্মকর্তারা আশা করছেন, আরও বেশি কার্যকর পরীক্ষায় এটি সাহায্য করবে, কেননা দেশটি থেকে বাইরে যাওয়া বা এখানে আসা লোকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক