| ১৮ জুলাই ২০২০ | ৯:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 416 বার
জাপান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা ২২শে জুলাই থেকে একটি অভ্যন্তরীণ ভ্রমণ প্রচারাভিযান চালু করবে যেখানে টোকিও’তে এবং টোকিও থেকে ভ্রমণ অন্তর্ভুক্ত থাকবে না।
পরিবহণ এবং পর্যটন মন্ত্রী আকাবা কাযুইয়োশি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ইতোমধ্যে সংরক্ষিত পরিকল্পনা সহ টোকিও সংশ্লিষ্ট ভ্রমণকে “গো টু ট্রাভেল” বা “ভ্রমণে যাও” প্রচারাভিযান থেকে বাইরে রাখা হবে। এই প্রচারাভিযানে অভ্যন্তরীণ ভ্রমণকারীদের ছাড় দেয়া হবে।
আকাবা বলেন, দেশের অন্যান্য অংশের তুলনায় টোকিও’তে বর্তমানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে এবং এটি সংক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছে।
তিনি এও বলেন, টোকিও’কে বাদ রাখার সিদ্ধান্ত তাকে কষ্ট দিচ্ছে কেননা তিনি জানেন রাজধানীর পর্যটন সংক্রান্ত ব্যবসা এবং অধিবাসীদের ভ্রমণ প্রচারাভিযান নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল।
আকাবা বলেন, ঠিক কখন টোকিও’কে এই প্রচারভিযানের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে সে সংক্রান্ত একটি উপযুক্ত সিদ্ধান্ত সংক্রমণ পরিস্থিতি, বিশেষজ্ঞদের মতামত এবং কেন্দ্রীয় সরকারের সার্বিক নীতিমালার উপর ভিত্তি করে নেয়া হবে।
আকাবা আরও বলেন, ভাইরাস বিরোধী কঠোর পদক্ষেপসমূহ পালন করার জন্য তার দরকার হবে এই প্রচারাভিযানে ভ্রমণ সংক্রান্ত ব্যবসা-বাণিজ্য অংশ নিক। তিনি বলেন, প্রচেষ্টায় ঘাটতি যাদের থাকবে তাদেরকে এই কর্মসূচি থেকে বাদ দিয়ে দেয়া হবে।
তিনি এও বলেন, তিনি চান ট্রাভেল এজেন্সিগুলো তরুণ ও প্রবীণদের গ্রুপ ট্যুরের পাশাপাশি ব্যাপক লোকজনের জন্য পার্টির আয়োজন অন্তর্ভুক্ত থাকা ভ্রমণ থেকে লোকজনকে নিরুৎসাহিত করুক।
আকাবা বলেন, এই ছাড়ের আওতায় না পড়া ভ্রমণ বাতিলের সিদ্ধান্ত নেয়া ভ্রমণকারীদের ক্ষতিপূরণ প্রদানের কোন পরিকল্পনা সরকারের নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||