• শিরোনাম

    মহামারীতে ক্ষতিগ্রস্ত লোকেদের জন্য সহায়তা প্রসঙ্গে অবহিত করা হোল সম্রাট ও সম্রাজ্ঞীকে

    | ১৮ জুলাই ২০২০ | ৯:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 466 বার

    মহামারীতে ক্ষতিগ্রস্ত লোকেদের জন্য সহায়তা প্রসঙ্গে অবহিত করা হোল সম্রাট ও সম্রাজ্ঞীকে

    জাপানে করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত লোকেদের কীভাবে সাহায্য করা হচ্ছে, সে সম্পর্কে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো’কে অবহিত করা হয়েছে।

    মহামারীর প্রভাব ছড়িয়ে পড়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রের কী পরিস্থিতি, সে সম্বন্ধে সম্রাট দম্পতি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনে আসছেন।

    বৃহস্পতিবার তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ফুকুওকা জেলা ভিত্তিক এক অলাভজনক সংস্থার একজন প্রতিনিধির সঙ্গে প্রায় ৯০ মিনিট কথা বলেন।

    বিশেষজ্ঞরা বলেন, ডর্মেটরিতে বসবাসকারী বহু অস্থায়ী কর্মী একধারে কাজ এবং বাসস্থান দুইই হারানোর ঝুঁকির মধ্যে রয়েছেন।

    এই ব্যক্তিদের দুর্ভোগের জন্য সম্রাট সমবেদনা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

    সম্রাজ্ঞীর মনোযোগ একটি উপাত্তের ওপর বিশেষভাবেই নিবদ্ধ হয় বলে জানা যায় যেখানে বলা হয়েছে জাপানে সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকের অনুপাত মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ৫ গুণ বেশি।

    জানা গেছে সম্রাজ্ঞী খুব মনোযোগ দিয়ে শুনেছেন করোনাভাইরাস মহামারী এই সামাজিক সমস্যাকে আরও কত গুরুতর করে তুলছে।

    নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই বেশি সময় স্থায়ী হওয়া কথাবার্তার শেষে সম্রাট দম্পতি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের আবার উঠে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন বলে জানা গেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক